নতুন আইফোন ও আইপ্যাড প্রো আসছে

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০১:০৭  
আমরা গত কয়েক মাস ধরেই আইফোন ৯/এসই ২ এর কথা শুনে আসছি। তবে আকাঙ্খিত ফোনটির ঘোষণা আসবে সামনের মাসেই। ৩১ মার্চ একটি অনুষ্ঠানের মাধ্যমে ফোনটির উন্মোচন করবে অ্যাপল। এছাড়া এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এন্ট্রি-লেভেলের আইফোনটির বিক্রি শুরু হবে। খবর জিএসএম এরিনা। ডিজিটাইমস জানিয়েছে, নতুন আইফোনের পাশাপাশি এপ্রিলেই উন্মোচিত হতে পারে পরবর্তী প্রজন্মের আইপ্যাড প্রো। ধারণা করা হচ্ছে, আইফোনের সাথে এই ট্যাবলেটটি উন্মোচিত করা হতে পারে। ডিভাইসটি দুটির উন্মোচন হলেও করোনাভাইরাসের কারণে বাজারে সরবরাহে বিলম্ব হতে পারে। ডিবিটেক/বিএমটি